শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

মুজিব বর্ষের উছিল‍ায় হলেও আমাকে একটি মাথা গোজার ঠা‍ঁই দিন

এম বশির উল্লাহ,মহেশখালী
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি মতে ঘরহীন মানুষকে ঘর তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে সরকারের একটি বড় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ৮ লাখ ৮২ হাজার ৩৩টি ঘরহীন পরিবারকে আধপাকা টিন-শেড ঘর নির্মাণ করে দেওয়ার পর আবারও আগামী জুন মাসে আরো ৫৩ হাজার ভুমিহীন মানুষকে বাড়ি ঘর করে দিবে বলে ঘোষণা দিয়েছে সরকার। এই ঘোষণার পর আশায় বুক বেঁধেছে মহেশখালীর এক দরিদ্র গৃববধু ছালেহা বেগম। তিনি বলেন, ‘আমি কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর প্রত্যন্ত এলাকা ছোট মহেশখালী ইউনিয়নের তেলি পাড়া গ্রামের একজন অনেকটা অসহায় গৃহবধু ।’

তিনি আরো বলেন, ‘গত ১০ বছর ধরে ঝুপড়ি ঘরে অতি কষ্টে ৩ টি মেয়ে সন্তান নিয়ে খুব কষ্টে দিন যাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার একটি বাড়ি পাওয়ার জন্য অনেক বার জনপ্রতিনিধিদেরকে বলছি তবে কোন কাজ হয়নি। আমার স্বামী একজন দিন মজুর শ্রমিক গ্রামের সড়কে চানাবুট বিক্রি করে কোন মতে সংসার চালায়। তার পক্ষে বাড়ি তৈরী করা স্বপ্নের মতো ব্যাপার । প্রতি র্বষা মৌসুম আসলে আমাদের কষ্ট দেখার মানুষ থাকেনা। যে জমিতে থাকি সেটাও খাস জমি।’
আক‍ুল আকুতি জানিয়ে বলেন,‘আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানায় সরকারী একটি বাড়ি পাওয়ার যোগ্য নয় কি আমি। গৃহবধু ছালেহা আরো বলেন আমি বাড়ি পাওয়ার যোগ্য হলে আমাকে একটি সরকারী বাড়ি করে দিলে মাননীয় প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসক , মাননীয় সংসদ ও উপজেলা নির্বাহী অফিসার সহ সকল নেতৃবৃন্দদের কাছে চির কৃতজ্ঞ থাকবো। মুজিব বর্ষে আমি একটি বাড়ি চাই।মুজিব বর্ষের উছিল‍ায় হলেও আমাকে একটি মাথা গোজার ঠা‍ঁই দিন।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION