মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

৯ বছর পর ফাইনালে চেলসি

খেলাধুলা ডেস্ক:

রিয়াল মাদ্রিদকে হারিয়ে ৯ বছর পর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে চেলসি। বুধবার দিবাগত রাতে সেমিফাইনাল দ্বিতীয় লেগে ঘরের মাঠে তারা ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে হারিয়েছে ২-০ গোলে (দুই লেগ মিলিয়ে ৩-১)। এর মধ্য দিয়ে অল ইংলিশ ফাইনাল নিশ্চিত হলো। ২৯ মে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ফাইনালে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও চেলসি।

এর আগে সবশেষ ২০১২ সালে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল চেলসি। এরপর গেল ৯ বছরে আর ফাইনালে ওঠা হয়নি তাদের। অবশেষে থমাস টাসেলের হাত ধরে প্রার্থিত ফাইনাল নিশ্চিত করলো তারা।

অবশ্য রিয়াল মাদ্রিদের জন্য চেলসির পাশাপাশি বড় বাঁধা ছিল তাদের কোচ টাসেল। জার্মান এই কোচের বিপক্ষে জিনেদিন জিদান কখনোই জিততে পারেননি। ২০১৬ সাল থেকে পাঁচবারের দেখায় হয়েছিলেন পরাজিত। ষষ্ঠবারেও পারেননি সেই পরিসংখ্যান বদলাতে।

ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে রাতে চেলসি প্রথমার্ধে একটি ও দ্বিতীয়ার্ধে একটি গোল করে। রিয়াল বেশ কিছু সুযোগ তৈরি করেও সেগুলো থেকে গোল আদায় করে নিতে পারেনি।

ঘরের মাঠে ম্যাচের ১৮ মিনিটেই বেন কাহিলের ক্রস থেকে জালে বল জড়িয়েছিল চেলসির টিমো ওয়ার্নার। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়। এরপর করিম বেনজেমা গোল করে ফেলেছিলেন প্রায়। কিন্তু তার নেওয়া শট চেলসির গোলরক্ষক ইডুয়ার্ডো মেন্ডি বামদিকে ঝাপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন।

২৮ মিনিটের মাথায় লিড নেয় চেলসি। এ সময় ব্লুজদের কাই হাভেটজ রিয়ালের গোলরক্ষক থিবাউট কোর্তোয়ার মাথার ওপর দিয়ে বল পাস করেন। কিন্তু সেটি বারে লেগে ফিরে আসে। ফিরে আসা বলে হেড দিয়ে ফাঁকা পোস্টে জড়ান ওয়ার্নার। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইংলিশ ক্লাবটি।

বিরতির পর চেলসি আরও উজ্জীবিত পারফরম্যান্স করে। সে তুলনায় রিয়াল ছিল কিছুটা নির্জীব। সুযোগ তৈরি করে চলে চেলসি। ৮৫ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ হয়। এ সময় ডানদিক থেকে পুলিসিক বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন ম্যাসন মাউন্টকে। তিনি কাছ থেকে ডান পায়ের শট বল জালে পাঠান। তাতে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। ৯ বছর পর নিশ্চিত করে ফাইনাল।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION