রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

ভারতে গত ২৪ ঘণ্টায় ৪ লাখ ১২ হাজার ৬১৮ জন আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে একদিনে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪ লাখ ১২ হাজার ৬১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৯৮২ জন। এর আগে বিশ্বের কোনো দেশে একদিনে এতো বেশি করোনা শনাক্ত ও মৃত্যু হয়নি।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, বৃহস্পতিবার (৬ মে) সকাল পর্যন্ত, ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ১০ লাখ ৭০ হাজার ৮৫২ জন এবং মারা গেছেন ২ লাখ ৩০ হাজার ১৫১ জন।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সারা বিশ্বে গত সপ্তাহে যত মানুষ নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন তার প্রায় অর্ধেকই ভারত থেকে। শুধু তাই নয়, গত সপ্তাহে বিশ্বে মোট মৃত্যুর চার ভাগের এক ভাগই ভারতে।

করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর এপ্রিলের প্রথম থেকেই ভারতে বাড়তে শুরু করে করোনা আক্রান্তের সংখ্যা। গত কয়েক সপ্তাহে তা চরমে পৌঁছেছে। গত ১৪ দিন ধরে দেশের দৈনিক সংক্রমণ রয়েছে ৩ লাখের বেশি। গত ১০ দিন তা সাড়ে ৩ লাখের বেশি রয়েছে। ভারতের পেছনে থাকা আমেরিকা এবং ব্রাজিলেও দৈনিক আক্রান্ত হচ্ছে ১ লাখের কম। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION