শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

কক্সবাজারে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, বাপা’র নিন্দা

বাপার নিন্দা। ফাইল ছবি।

সংবাদ বিজ্ঞপ্তি:
খুরুশকুলের পাহাড় কাটা নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করায় মাল্টিমিডিয়া ওয়েব পোর্টাল ‘দি টেরিটোরিয়াল নিউজ (টিটিএন) এবং স্থানীয় একটি দৈনিক পত্রিকাসহ ৬ জন সাংবাদিকের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেছেন জাহাঙ্গীর কাশেম নামে এবি পার্টির এক নেতা। আদালতে মামলাটি দায়ের করেন তিনি। এতে আসামী করা হয়েছে টিটিএন এর প্রধান সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, বার্তা প্রধান তৌফিকুল ইসলাম লিপু, প্রধান প্রতিবেদক আজিম নিহাদ, নিজস্ব প্রতিবেদক সানজীদুল আলম সজিব, দৈনিক সমুদ্র কণ্ঠের সম্পাদক মঈনুল হাসান পলাশ ও বার্তা সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদকে। বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করেও পাহাড় খেকো কর্তৃক মিথ্যা মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন—বাপা। দ্রুত এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন—বাপা কক্সবাজার জেলা শাখার সভাপতি জ্যেষ্ট সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক কলিম উল্লাহ ও সাংগঠনিক সম্পাদক এইচএম নজরুল ইসলাম।
বিবৃতিতে নেতৃবৃন্দ, প্রশাসনের উদাসীনতার সুযোগে খুরুশকুলসহ জেলাজুড়ে প্রতিনিয়ত পাহাড় কেটে সাবাড় করছে পাহাড়খেকোরা। মামলার বাদী জাহাঙ্গীর কাশেম একজন চিহ্নিত পাহাড় নিধনকারী। তার বিরুদ্ধে পাহাড় কাটার অপরাধে একাধিক মামলাও রয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন—বাপা কক্সবাজার জেলা শাখার সহ—সাংগঠনিক সম্পাদক আজিম নিহাদের টিটিএনে প্রচারিত প্রতিবেদনটি সম্পূর্ণ তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ। শুধুমাত্র সাংবাদিকদের হয়রানি ও কণ্ঠরোধ করার জন্য মিথ্যা মামলার আশ্রয় নিয়েছেন এই ভূমিদস্যু। দ্রুত এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি চিহ্নিত পাহাড়খেকোদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে পাহাড়গুলো রক্ষা করার আহ্বান জানান দেশের পরিবেশবাদী এই সংগঠনটি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION