শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবা সহ যুবক গ্রেপ্তার

ভয়েস প্রতিবেদক,  উখিয়া:

উখিয়ার রত্নাপালং ইউনিয়নের পূর্ব তুলাতলী এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ নুরুল আমিন (৩৪) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। তবে এ সময় পালিয়ে গেছেন আর তিনজন পাচারকারী। আটক নুরুল আমিন বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার হামিদিয়াপাড়ার এলাকার মৃত মোহর আলীর ছেলে।

বৃহস্পতিবার (৬ মে) বিকেলে বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে ভোরে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে বিজিবি।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-৩৪ বিজিবির অধীন রেজুপাড়া বিওপির সদস্যরা কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে। এ সময় চার ব্যক্তিকে সীমান্ত দিয়ে হেঁটে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল চ্যালেঞ্জ করলে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় নুরুল আমিন আটক করতে সক্ষম হলেও কড়ইবুনিয়া এলাকার মো. আলী আহমদের ছেলে মো. ইকবাল হোসেন (৩০), মো. ভুট্টু মিয়া (২৭) ও ডেইলপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মো. শাহজাহান মিয়া (৩৫) পালিয়ে গেছে।

এ ব্যাপারে আটক ও পলাতকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান বিজিবির অধিনায়ক।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION