মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

কঙ্গনা বললেন মমতাকে রক্তপিপাসু,অতপর মামলা

বিনোদন ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে রক্তপিপাসু বললেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মমতা ব্যানার্জিকে হেয় করা ও বিভ্রান্তিমূলক তথ্য তুলে ধরার অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে মামলা হয়েছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ঋজু দত্ত উল্টোডাঙা থানায় এই মামলা দায়ের করেন। এরপরই ইনস্টাগ্রামে পোস্ট করে নানা মন্তব্য করেন বলিউডের এই ‘কন্ট্রোভার্সি কুইন’।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে কঙ্গনা লেখেন, ‘একাধিক মামলা করে আমাকে ভয় দেখানো যাবে না। বাংলায় একের পর এক খুনের জন্য কোনো পদক্ষেপ করতে পারেনি কেন্দ্র। লাখে লাখে হিন্দুরা বাংলা থেকে পালিয়ে আসছে। সেসব আটকাতে পারছে না। উল্টো আমি মৃত্যুমিছিল ঠেকাতে সরব হয়েছি বলে মমতার সেনারা আমার মুখ বন্ধ করার চেষ্টা করছে। দেশে কেন তথাকথিত ডান-পন্থীরা এত দুর্বল? এদের আদৌ কোনো ক্ষমতা আছে কি?’

ইনস্টাগ্রামে স্টোরিতে মামলার কপি প্রকাশ করে এই অভিনেত্রী লেখেছেন, ‘রক্তপিপাসু দৈত্য মমতা তার শক্তি দিয়ে আমাকে চুপ করাতে চাইছে।’

বেশ কিছুদিন ধরেই মমতা ব্যানার্জিকে নিয়ে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করছেন কঙ্গনা রাণৌত। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই মাইক্রোব্লগিং সাইট টুইটারে নানা বিতর্কিত টুইট করেন। এজন্য তার অ্যাকাউন্টটি সাসপেন্ড করেছে টুইটার কর্তৃপক্ষ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION