শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

চকরিয়ায় ট্রাকের নিচে চাপা পড়ে নৈশ প্রহরী নিহত

ভয়েস প্রতিবেদক, চকরিয়া:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পাথর বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে মো. খলিলুর রহমান (৩০) নামে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। শনিবার ভোর ৫টার দিকে চকরিয়া পৌরসভার ভাঙ্গারমুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. খলিল চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম দিগরপানখালী এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। সে ভাঙ্গারমুখ স্টেশন এলাকায় নৈশ প্রহরীর দায়িত্ব পালন করতো।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, শনিবার ভোরে একটি পাথর বোঝাই ট্রাক চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল।ট্রাকটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভাঙ্গারমুখ এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি জিপ গাড়ির উপর উল্টে পড়ে।

এ সময় পাশে থাকা নৈশ প্রহরী মো. খলিলও গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. শরফউদ্দিন বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION