শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

১০ হাজার ইয়াবাসহ ট্রাক চালক ও হেলপার আটক, ট্রাক জব্দ

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার শহরের প্রবেশপথ লিংকরোডে ১০ হাজার ইয়াবাসহ ট্রাক চালক ও হেলপার আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ট্রাক, যার নম্বর ঢাকা মেট্রো ট-২২-৭৭০৮ জব্দ করা হয়েছে।

রবিবার (১৭ মে) দিবাগত রাত ১২ টার দিকে এই অভিযান চালানো হয়।

আটক ট্রাক চালকের নাম মোঃ দুখু মিয়া (৩৪) ও হেলপারের নাম মোঃ ফয়সুল ইসলাম রানা (২৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লিংকরোড ফরেস্ট চেকপোস্ট সংলগ্ন হাজী গফুর মার্কেটের সামনে হতে ১০ হাজার ইয়াবাসহ চালক-হেলপারকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ট্রাকটিও।

এই ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়। মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান সোমেন মন্ডল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION