শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

  টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ পাচারকারী আটক

ভয়েস প্রতিবেদক,টেকনাফ:

টেকনাফে অভিযান চালিয়ে ইয়াবাসহ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ কোস্ট গার্ডের স্টেশান কমান্ডার লেঃ এম মিরাজুল হাসান এর নেতৃত্বে উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে  ৯ মে সন্ধ্যা সাড়ে ৬ টার সময়। ওই অভিযানে টেকনাফ থানাধীন স্থল বন্দর এলাকায় ২ হাজার ৫৮৫ পিস ইয়াবাসহ ১ জন ইয়াবা পাচারকারীকে আটক হয়। তার নাম শাহপুরী দ্বীপের বাসিন্দা মোঃ হাকিমের পুত্র মোঃ সাদ্দাম হোসেন (৩০)।
সূত্র জানান, আটককৃত ইয়াবা পাচারকারী ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এবং কোস্ট গার্ড সূত্র জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতে ও থাকবে।

ভয়েস/জেই‌উ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION