শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পেকুয়ায় আত্মসমর্পণকারী জলদস্যু পরিবারের মাঝে র‍্যাবের ঈদ উপহার বিতরণ

ভয়েস প্রতিবেদক, পেকুয়াঃ
পেকুয়া, চকরিয়া, মহেশখালী,বাশখালী ও কুতুবদিয়ার আত্মসমর্পণকারী ৭৭ জলদস্যু পরিবারের মাঝে র‍্যাব ফোর্সেস ও র‍্যাব ৭ এর পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকুলীয় কলেজের হল রুমে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন র‍্যাব ৭ এর পিএসসি অধিনায়ক লে. কর্ণেল মোঃ মশিউর রহমান জুয়েল। এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (চকরিয়া- পেকুয়া সার্কেল) তোফিকুল আলম, আত্মসমর্পণ মধ্যস্থতাকারী সাংবাদিক মীর মোহাম্মদ আকরাম হোছাইন, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান মজুমদার সহ র‍্যাব ৭ এর সদস্যরা।

এসময় বক্তারা বলেন, সকলকে আলোর পথে ফিরে আসতে হবে। খারাপ পথে থাকা যাবেনা ভালো পথে ফিরে আসতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সহযোগিতা করবে। এসময় আত্মসমর্পণকারী জলদস্যুদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION