শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মহেশখালীতে পিতার হাতে ছেলে খুন

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

মহেশখালীতে পিতার হাতে ছেলে খুন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে নিহতের মা, ভাই-বোনসহ চার জন। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহেষখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জামিরছড়ি এলাকায় পিতা আলতাফ হোসেনের নেতৃত্বে ঘুমন্ত অবস্থায় ছেলে ও পরিবারের অন্য সদস্যদের উপর এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন নিহতের স্বজনরা। আহতদের শোর চিৎকারে আত্মীয় স্বজনরা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে পাশ্ববর্তী উপজেলা চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে ভোর ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক মো. জোবাইর(৩৫) কে মৃত ঘোষনা করেন। কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে। হামলায় গুরুত্বর আহত নিহতের ভাই মোঃ ফয়সাল(২৮) বোন জুনু বেগম (৪০) মা জান্নাত বেগম(৫৫) ও ভাগনী শামিমা (১৬) কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। তাদের অবস্থাও আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

নিহতের স্বজনরা জানিয়েছেন আলতাফ হোসেনের নেতৃত্বে তার ভাই ও অপর স্ত্রীর সন্তানরা ঘুমন্ত অবস্থায় হামলা করে হাত-পায়ের রগ কেটে ছেলেকে হত্যা করে ও পরিবারের অন্যদের গুরুত্বর জখম করে।

মহেষখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পিতার নেতৃত্বে হামলা চালিয়ে ছেলেকে খুন করা হয়। পুলিশ সকালে নিহত জোবায়ের এর লাশ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেছে।

অপরদিকে ভোরে মহেষখালীর মৌলভীকাটা এলাকায় এক বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় হত্যার দায়ে অভিযুক্ত আলতাফ হোসেন ও তার ছেলে টিপুকে গ্রেফতার করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION