শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মনোবল হারাবেন না, আপনাদের পাশেই আছেন প্রধানমন্ত্রী-এমপি আশেক

প্রেস বিজ্ঞপ্তি
মহেশখালী উপজেলার প্রতিটি ইউনিয়নে আশেক উল্লাহ রফিক এমপির অর্থায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ৩ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ১১ মে বেলা ১২ টায় মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে বিতরণ কার্যক্রম উদ্বোধনের শুরুতে তিনি প্রতিবন্ধী ও অসচ্ছল মানুষের মাঝে নগদ টাকা বিতরণ করেন। এ সময় আশেক উল্লাহ রফিক এমপি বলেন, আপনাদের চিন্তার কোন কারণ নেই প্রতিটি দুর্যোগে – দুঃসময়ে আমরা আপনাদের পাশে আছি। জননেত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন। তাই মনোবল হারানোর প্রয়োজন নেই। স্বাস্থ্যবিধি মেনে দৈনন্দিন কার্যক্রম সম্পন্ন করুন। আমরা অতীতেও আপনাদের সাথে ছিলাম ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে এই করুণা দুর্যোগকালে ঈদ উপহার হিসেবে নগদ টাকা থেকে শুরু করে সর্বক্ষেত্রে সাধারণ মানুষকে সহযোগিতা করার চেষ্টা করছেন। বিগত সময়ে কোন সরকার দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের পাশে এভাবে কখনো দাঁড়ায়নি। তিনি শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া কামনা করে বলেন, তিনি আছেন বলেই বাংলাদেশ এখনো সুরক্ষিত। সাধারণ মানুষের খাদ্য ঘাটতি হচ্ছে না।

সাধারণ মানুষ নির্বিঘ্নে দুমুঠো খেতে পারছেন। এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এহসানুল করিম, সদস‍্য মোস্তাক আহমদ তালুকদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজেদুল করিম, বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজ মিয়া বাঁশি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক সরওয়ার আলম, এছাড়া উপস্থিত ছিলেন ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল করিম, কুতুবজোম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম, মহেশখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ, বড় মহেশখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি জিল্লুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা শাহনেওয়াজ শানু, নুর মোহাম্মদ বাদশা ও সাহেল মোঃ আশেক।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION