রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৬০টির বেশি ঘরবাড়ি পুড়ে ছাই রাতভর গোলাগুলির বিকট শব্দে মিয়ানমার সীমান্তে আতঙ্ক এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

টেকনাফে কর্মরত সাংবাদিকদের সাবেক সাংসদ বদির এক লাখ টাকা অনুদান

আব্দুস সালাম,টেকনাফ:
করোনা ভাইরাসের দুর্যোগকালীন সময়ে অন্যান্য শ্রেণি পেশার মানুষের মতো দুর্বিষহ জীবনযাপন করছে সাংবাদিক পেশার সঙ্গে জড়িতরা। আর, সবচেয়ে বেশি বিপাকে রয়েছে উপজেলা পর্যায়ে কর্মরত সংবাদকর্মীরা।
করোনা দুর্যোগের এই আপদকালীন সময়ে আবারো টেকনাফের কর্মরত সংবাদকর্মীদের পাশে দাঁড়িয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি।

টেকনাফ উপজেলায় কর্মরত এসব সাংবাদিকদের আর্থিক সহায়তা দিয়েছেন তিনি। সাংসদ বদি তার ব্যক্তিগত তহবিল থেকে টেকনাফ উপজেলায় কর্মরত সাংবাদিকদের জন্য এক লাখ টাকার অনুদান দিয়েছেন। এরআগে গত জানুয়ারি মাসে সাংসদ বদি স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনকে চাল ও নগদ ২ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছিলেন।
এ বিষয়ে টেকনাফ সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক নুরুল হোসাইন বলেন, সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি সাংবাদিকদের বিভিন্ন সময়ে নানাভাবে সহযোগিতা করে আসছিলেন। করোনা দুর্যোগকালীন এই সময়ে সাংবাদিকেরা আর্থিক সহায়তা পেয়ে খুবই উপকৃত হয়েছে।
দুর্যোগকালীন সময়ে মফস্বলের সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদান করায় সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদির প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন টেকনাফের কর্মরত সাংবাদিকেরা।

ভয়েস/আ সা/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION