রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

গাজায় হত্যাযজ্ঞ: জাতিসংঘের বৈঠকে ফের বিরোধীতা করতে পারে যুক্তরাষ্ট্র!

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের বিরোধিতা সত্ত্বেও ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত বন্ধে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আরেক দফা জরুরি বৈঠক বসতে যাচ্ছে।চলমান সংঘাতে ক্রমাবনতিশীল পরিস্থিতিতে তিউনিসিয়া, নরওয়ে ও চীন এ বৈঠক আহ্বান করেছে।

বুধবার কূটনীতিকরা বার্তা সংস্থা এএফপি’কে জানায়, এই বৈঠক হবে উন্মুক্ত এবং এতে ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকবে। নিরাপত্তা পরিষদ সোমবার থেকে ইতোমধ্যে দুইবার রুদ্ধদ্বার ভিডিও কনফারেন্স করেছে। এতে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র বৈঠকে যৌথ বিবৃতির বিরোধিতা করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক বলেছেন, এই নতুন বৈঠকের লক্ষ্য হচ্ছে ‘শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখার চেষ্টা চালানো এবং নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির আহ্বান জানাতে পারে’।

তিনি বলেন, সংঘাতের অবসানের ব্যাপারে ইসরায়েল নিরাপত্তা পরিষদের যুক্ত হওয়ার বিরোধিতা করছে এবং ওয়াশিংটন এতে সমর্থন দিচ্ছে।

একাধিক সূত্র জানায়, যুদ্ধ বন্ধের লক্ষ্যে গত বুধবারের বৈঠকে যৌথ বিবৃতির ব্যাপারে পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৪ সদস্য এর পক্ষে সমর্থন দিয়েছিল।

যুক্তরাষ্ট্র যৌথ বিবৃতির বিরোধিতা করে বলেছে, নিরাপত্তা পরিষদের বৈঠকই চলমান ঘটনায় উদ্বেগ প্রকাশে যথেষ্ট। বিবৃতিতে উত্তেজনা কমবে না।

এখন প্রশ্ন উঠেছে, শুক্রবারের বৈঠকেও একই ধরনের বাগড়া দিতে পারে ভেটো ক্ষমতাধর যুক্তরাষ্ট্র?

এদিকে মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের দিনও অবরুদ্ধ গাজায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। প্রস্তুতি নিচ্ছে স্থল অভিযানেরও।

এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় ৬৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৭ শিশু ও অন্তঃসত্ত্বাসহ আট নারী রয়েছেন। আহত হয়েছেন প্রায় চারশ’ ফিলিস্তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION