রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

দেশে করোনায় আরও ৩১ মৃত্যু

করোনাভাইরাস, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩১ জন। আর ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন এক হাজার ২৯০ জন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেলেন ১২ হাজার ৭৬ জন এবং শনাক্ত হলেন ৭ লাখ ৭৮ হাজার ৬৮৭ জন। আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৩৭০ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ১৯ হাজার ৬১৯ জন। বৃহস্পতিবার (১৩ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৪২৪টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৪৭১টি। এখন পর্যন্ত ৫৬ লাখ ৯০ হাজার ৬৯৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯ দশমিক ৫৮ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৬৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৪১ শতাংশ এবং মৃত্যু হার এক দশমিক ৫৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১৭ জন পুরুষ এবং নারী ১৪ জন। এখন পর্যন্ত পুরুষ ৮ হাজার ৭৪৩ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৩৩৩ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ ঊর্ধ্ব ১৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন এবং ৩১ থেকে ৪০ বছরের একজন রয়েছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগেই ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, রাজশাহী ও সিলেটে ৩ জন করে এবং খুলনায়, ময়মনসিংহ ও রংপুরে একজন করে রয়েছেন।

২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ২৩ জন, বেসরকারি হাসপাতালে ৬ জন এবং বাড়িতে মারা গেছেন ২ জন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION