মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

স্ত্রী-পুত্রের সঙ্গে দুবাইয়ে সঞ্জয়ের ঈদ

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। স্ত্রী মান্যতা দত্ত ও দুই সন্তান— শাহরান ও ইকরাকে নিয়ে দুবাইয়ে ঈদুল ফিতর পালন করেছেন তিনি।

ঈদ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন সঞ্জয়। এতে তাকে ও মান্যতাকে সাদা পোশাকে দেখা গেছে। অন্যদিকে তার ছেলে ও মেয়ে পরেছিলেন গোলাপি রঙের পোশাক।

ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে এই অভিনেতা লিখেছেন, ‘ঈদ মানে ভালোবাসা, সভানুভূতি ও কৃতজ্ঞতা। আপনার আশেপাশের সবার প্রতি সভানুভূতি দেখান। কারণ অন্য সময়ের চেয়ে এখন এটি বেশি প্রয়োজন। সকলের মঙ্গল কামনা করছি। ঈদ মোবারক।’

দীর্ঘদিন কারাভোগের পর ২০১৬ সালে মুক্ত হন সঞ্জয়। করোনার কারণে গত ঈদেও সন্তানদের সঙ্গে থাকতে পারেননি তিনি। এরপর তার ক্যানসার ধরা পড়ে। যদিও পরবর্তী সময়ে ক্যানসারমুক্ত হন সঞ্জয়।

সঞ্জয় দত্তের পরবর্তী সিনেমা ‘কেজিএফ: চ্যাপটার টু’। এছাড়াও ‘শমশেরা’ ও ‘পৃথ্বিরাজ’-তে দেখা যাবে তাকে। এর মধ্যে ‘শমশেরা’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। অন্যদিকে, ‘পৃথ্বিরাজ’ সিনেমার শুটিং করছেন এই অভিনেতা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION