সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

কক্সবাজার ভয়েস’কে জেলা প্রশাসক মো: কামাল হোসেনের শুভেচ্ছা

ভয়েস প্রতিবেদক (২৭ এপ্রিল):
কক্সবাজারের জনপ্রিয় ও প্রতিশ্রুতিশীল অনলাইন নিউজ পোর্টাল ‘কক্সবাজার ভয়েস ডট কম’ প্রথম বছর পেরিয়ে দ্বিতীয় বর্ষে পদার্পণে কক্সবাজারের জেলা প্রশাসক মো: কামাল হোসেন শুভেচ্ছা জানিয়েছেন। কক্সবাজার ভয়েসে পাঠানো এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেছেন, ‘কক্সবাজার ভয়েস ডট কম’ শুরু থেকে বস্তুুনিষ্ঠ সংবাদের পাশাপাশি সরকারের জনমুখী নানা সংবাদ প্রকাশ করে আসছে। আগামীতেও কক্সবাজারের পর্যটন শিল্প সহ বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকান্ডের সচিত্র প্রতিবেদন প্রকাশ করে শুধু জেলা নয় জাতীয় পর্যায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।

পাঠকের সুবিধার্থে জেলা প্রশাসকের শুভেচ্ছা বাণী হুবহু তুলে ধরা হলো-

পর্যটন নগরী কক্সবাজারের অনলাইন পত্রিকা ‘কক্সবাজার ভয়েস ডট কম’ এর আজ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। পত্রিকাটির এই শুভ দিনে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। শুরু থেকে পত্রিকাটি বস্তুুনিষ্ঠ সংবাদের পাশাপাশি সরকারের জনমুখী নানা সংবাদ প্রকাশ করে আসছে। আমি আশা করি আগামীতে পর্যটন শিল্প সহ বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকান্ডের সচিত্র প্রতিবেদন প্রকাশ করে শুধু জেলা নয় জাতীয় পর্যায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। পত্রিকার সম্পাদক, প্রকাশকসহ সকলের জন্য রইল শুভ কামনা।বিশ্বব্যাপী করোনার এই মহাদুর্যোগে সকলকে ঘরে থাকার অনুরোধ জানাচ্ছি। নিজে সুস্থ থাকি, অপরজনকে সুস্থ রাখি।

 

শুভেচ্ছান্তে-
মো: কামাল হোসেন,জেলা প্রশাসক,কক্সবাজার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION