মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

লাইভে এসে চমকে দিলেন তাহসান ও মিথিলা

বিনোদন ডেস্ক:

ইঙ্গিতটা আগেই দিয়েছিলেন তাহসান। জানিয়েছিলেন, ভক্তদের জন্য চমক অপেক্ষা করছে। একসঙ্গে একটি অনুষ্ঠানে এসে সত্যিই সবাইকে চমকে দিলেন তাহসান ও মিথিলা।

শনিবার (১৫ মে) রাতে একটি ফেসবুক লাইভ অনুষ্ঠানে আসেন তাহসান-মিথিলা। এই সময় নিজেদের মধ্যে সম্পর্ক ও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তারা। পাশাপাশি তাদের বিষয়ে সবাইকে ইতিবাচক থাকার অনুরোধ করেন।

মিথিলা জানান, ভালো বিষয় প্রচার করতেই লাইভ শোয়ে অংশ নিয়েছেন তিনি। এই অভিনেত্রী বলেন, ‘আমরা খারাপ কিছু বলব না, খারাপ কিছু শুনবও না। আমাদের ভেতরে ইতিবাচক বিষয়ের চর্চা করা খুব দরকার।’

তাহসান উল্লেখ করেন, তার পোস্ট দেখে অনেকেই ইতিবাচক সাড়া দিলেও মিথিলাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। এই গায়ক-অভিনেতার দাবি, বিচ্ছেদের ৫ বছর হলেও এখনো তারা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। তাহসান বলেন, ‘আমরা দু’জন এক শোতে থাকা মানে একটা ইতিবাচক ভাবনা ভক্তদের মধ্যে ছড়িয়ে দেওয়া। এটা অবশ্যই বড় একটা চমক। আমরা দু’জনেই আলাদা, কিন্তু পাশাপাশি বসে শ্রদ্ধার সঙ্গে কথা বলতে পারছি। মতাদর্শ ভিন্ন হলেও যে একে অপরকে সম্মান করা যায়— এই বার্তাটাই দিতে চেয়েছি।’

এই বিশেষ অনুষ্ঠান সঞ্চালনা করেন নাভেদ মাহবুব। অনুষ্ঠানে নিজেদের বিভিন্ন বিষয়ে কথা বলার পাশাপাশি প্রশ্ন-উত্তরের খেলায় অংশ নেন তাহসান-মিথিলা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION