শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

নানার বাড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পানিতে ডুবে শিশুর মৃত্যু।ফাইল ছবি

ইউসুফ আরমান:
কক্সবাজার উপজেলায় দক্ষিণ সাহিত্যিকাপল্লীর পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার আনুমানিক ১২টার দিকে রামু উপজেলার জোয়ারিয়া নালা ইউনিয়নের রবার ড্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশু হলো কক্সবাজার শহরের দক্ষিণ সাহিত্যিকাপল্লীর রংমিস্ত্রি মোঃ জোবাইরের মেজু ছেলে কায়ছার (১০)।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার নানার বাড়ি রবার ড্রাম এলাকায় বেড়াতে আসে। গতকাল থেকে ফিরে না আসায় নানার বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। বাড়ির পাশের রবার ড্রামের পানিতে একজনকে ভাসতে দেখেন স্বজনেরা। উদ্ধার করে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের দায়িত্বর চিকিৎসক বেলা একটার দিকে বলেন, শিশু টিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

শিশুটির চাচা আমান উল্লাহ বলেন, তিন ভাইয়ের মধ্যে কায়ছার ছিল মেজু ছেলে। মা-বাবা সন্তান হারিয়ে পরিবার টিতে শোকের ছায়া নেমে এসেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION