শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পেকুয়ায় কিশোরকে অপহরণ করে মারধরের অভিযোগ

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়ায় সীমানা বিরোধের জের ধরে সাইফুল ইসলাম (১৮) নামে এক কিশোরকে অপহরণ করে মারধরের অভিযোগ ওঠেছে বেশ কয়েকজনের বিরুদ্ধে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নির্দেশে জিন্নার টেকের বিলের মাঝখান থেকে গ্রাম পুলিশ আহত অবস্থায় কিশোরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
রবিবার (১৬ মে) উপজেলার রাজাখালী ইউপির চাকলাদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কিশোর একই এলাকার আবদু রহিমের ছেলে।
এ ঘটনায় আহতের পিতা আবদু রহিম ঘটনায় জড়িত ৫জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।
লিখিত অভিযোগে বাদী উল্লেখ করেন, একই এলাকার মৃত কাছিম আলীর ছেলে আবদু রশিদ ও জাফর আহমদের সাথে সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে তাদের নির্দেশে মোঃ কাইছার, নাসির উদ্দিন ও ফারুকসহ আরো বেশ কয়েকজন তার ছেলেকে বাড়ির সামনে থেকে অপহরণ করে নিয়ে যায়।
ঘটনাটি কিশোরের পরিবার জানতে পারায় স্থানীয় চেয়ারম্যান ছৈয়দনুরকে অবগত করা হলে তিঁনি তাৎক্ষনিকভাবে গ্রাম পুলিশ পাঠিয়ে জিন্নার টেক বিল থেকে আহত অবস্থায় কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
চেয়ারম্যান ছৈয়দনুর বলেন, এই রকম একটি খবর পেয়ে গ্রাম পুলিশ গিয়ে ছেলেকে হাসপাতালে নিয়ে আসেন। যতটুকু জানি ঘটনাটি জমির বিরোধ নিয়ে ঘটেছে বলে জানতে পেরেছি।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION