মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

হিন্দি সিনেমার অনেক কাজ স্বেচ্ছায় ফিরিয়ে দিয়েছি-রাইমা

বিনোদন ডেস্ক:

‘গডমাদার’ দিয়ে ১৯৯৯ সালে রাইমা সেনের ক্যারিয়ার শুরু হয় বলিউডে। এরপর ২০২১ সালে অভিনয় করেন ‘দামান’ সিনেমায়। ধারণা করা হয়েছিল মুম্বাইতেই নিয়মিত হবেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তা হলো না। ফিরে এলেন কলকাতায়।

বলিউড চূড়ান্ত পেশাদারিত্ব ও প্রতিযোগিতার জায়গা। সেখানে প্রতি মুহূর্তে নিজেকে এগিয়ে নেওয়ার জন্য যুদ্ধ করতে হয়। তবে কি বাংলা ও হিন্দি সিনেমার মধ্যে সামঞ্জস্য রাখতে পারেননি রাইমা? সম্প্রতি এই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।রাইমা জানিয়েছেন, ‘যখন এখানে কোনও সিনেমা কাজ করতাম, মুম্বাই থেকে ফোন আসত যে আমি সেখানে দুদিনের জন্য যেতে পারব কি না। কিন্তু এক কাজের মধ্যে আরেক কাজ আমার পছন্দ নয়। কারণ আমি বেছে কাজ করতে ভালোবাসি। তাই হিন্দি সিনেমার অনেক কাজ স্বেচ্ছায় ফিরিয়ে দিয়েছি।’৪১ বছরের অভিনেত্রী রাইমা প্রায় ২২ বছর কাটালেন ইন্ডাস্ট্রিতে। কিন্তু এখনও স্ক্রিন টেস্ট নিয়ে আপত্তি যায়নি তার। একটি ওটিটি প্ল্যাটফর্মের সিনেমার জন্য প্রথমবার স্ক্রিন টেস্ট দিলেন তিনি।

অ্যামাজন প্রাইমে ‘দ্য লাস্ট আওয়ারেন’-এ অভিনয় করেছেন রাইমা। পরিচালক অমিত কুমারকে তিনি বলেছিলেন মুম্বাই এসে অডিশন দেবেন। কারণ মনসুন শুটআউট দেখে রাইমা বুঝতে পারেন এই পরিচালকের সঙ্গে কাজ না করলে তিনি পস্তাবেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION