মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

এসএ টিভি ও চ্যানেল নাইনের সম্প্রচার বন্ধ

ভয়েস নিউজ ডেস্ক:

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের ভাড়া বকেয়া থাকায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভি ও চ্যানেল নাইনের সম্প্রচার বন্ধ করে দিয়েছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল)। বৃহস্পতিবার (২০ মে) রাত থেকে চ্যানেল দু’টির সম্প্রচার বন্ধ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিসিএসসিএল-এর চেয়ারম্যান ড. শাজাহান মাহমুদ বলেন, বিল বকেয়া থাকায় চ্যানেল দুটির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। বিল পরিশোধ করা হলে আবার চালু হবে চ্যানেল দুটি।

ড. শাজাহান মাহমুদ জানান, কোনও সংস্থার বিল বকেয়া থাকলে সেই প্রতিষ্ঠানের সেবা বন্ধ করে দেওয়া হবে, এটা সাধারণ নিয়ম। সেটাই করা হয়েছে। চ্যানেল দুটির কর্তৃপক্ষ আমাদের অফিসে এসেছেন। কথাবার্তা হচ্ছে। বিল পরিশোধ করলে চ্যানেল দুটি আবারও সম্প্রচারে ফিরবে।

কত টাকা বকেয়া আছে জানতে চাইলে বিসিএসসিএল চেয়ারম্যান সে উত্তর না দিলে বলেন, ‘বকেয়ার পরিমাণ বেশি টাকা নয়। কিন্তু বকেয়া তো বকেয়াই। পরিশোধ তো করতে হবে। অন্যান্য চ্যানেলগুলোর বিল আপ টু ডেট আছে।’

জানতে চাইলে এসএ টিভির একজন সিনিয়র সাংবাদিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ঈদের আগেই বিল পরিশোধের জন্য চিঠি এসেছিল।কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দেয়নি। বৃহস্পতিবার (২০ মে) রাত সোয়া ১০টায় সম্প্রচার বন্ধ করে দিয়েছে বিসিএসসিএল।’

এসএ টিভির ওই সংবাদ কর্মী আরও জানান, ইন্টারনেটে তাদের সম্প্রচার অব্যাহত আছে।

স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার বন্ধ থাকলেও ইন্টারনেটে প্রচারের বিষয়টির প্রযুক্তিগত ব্যাখ্যা জানতে চাইলে দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বলেন, ‘সংশ্লিষ্ট চ্যানেলের প্রোডাকশন ইউনিট থেকে ফাইনাল যে আউটপুট হয় তা দু’টি ভাগে সম্প্রচার করা হয়। একটা মাধ্যমে তা চলে যায় ভি-স্যাট (ভেরি স্মল অ্যাপারেচার টার্মিনাল) মডেমের মাধ্যমে স্যাটেলাইটে (বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটে)। আর আরেকটা লাইন চলে যায় স্ট্রিমিং সার্ভারে। যেখান থেকে ইন্টারনেটের মাধ্যমে ওই চ্যানেলে প্রচারিত অনুষ্ঠান দেখা যায়।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION