রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

ভারতে ১ দিনে করোনায় আরও ৪১৯৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

মহামারি করোনায় ভারতে একদিনে আরও চার হাজারের বেশি মানুষ মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে আরও আড়াই লাখের বেশি মানুষের।

শনিবার (২২ মে) সকালে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ‌্য জানানো হয়েছে।

ভারতের স্বাস্থ‌্য মন্ত্রণালয়ের দেওয়া তথ‌্য মতে, গত ৫ দিন ধরে করোনা শনাক্ত ৩ লাখের নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৫৭ হাজার ২৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৬২ লাখ ৮৯ হাজার ২৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এখন সক্রিয় রোগী ২৯ লাখ ২৩ হাজার ৪০০ জন।

দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২ লাখ ৯৫ হাজার ৫০৮ জন। ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৪ হাজার ১৯৪ জন। ভারতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ কোটি ৩০ লাখ ৭০ হাজার ৩৬৫ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুর দিক দিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। যুক্তরাষ্ট্রের পর ভারতেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩ কোটি ৩৮ লাখ ৬২ হাজার ৯৯৮ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৩ হাজার ৪০৮ জন মারা গেছেন।

উল্লেখ‌্য, বাংলাদেশে এখন পর্যন্ত মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন। আর মারা গেছেন ১২ হাজার ৩১০ জন। সুস্থ হয়েছেন ৭ লাখ ২৯ হাজার ৩৯ জন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION