শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
এম.এ সাত্তার:
কক্সবাজারে ঈদগাঁওয়ে শ্বশুরবাড়ির লোকদের কাছে জঘণ্যভাবে নিষ্ঠুরতার শিকার মঞ্জুর আলম শেষ পর্যন্ত পৃথিবী ত্যাগ করেছে।
শনিবার ২২ মে বেলা ১২ টার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মঞ্জুর আলম মৃত্যুবরণ করে। মারা যাওয়া মঞ্জুর আলম ঈদগাঁওয়ের কালিরছড়া গ্রামের মৃত আব্দুল গনির পুত্র।
গত শুক্রবার ২১মে ঈদগাঁও এর মাইজ পাড়ায় মঞ্জুর আলমের দ্বিতীয় স্ত্রী রুনা আক্তারের বাবা, মা, ভাই বোনসহ সবাই মিলে দিন দুপুরে হত্যার উদ্দেশ্যে মঞ্জুর আলমকে নির্মমভাবে মারধর করে। ওই নির্মম পিটুনির একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নজরে আসে পুলিশের। ঈদগাঁও থানার একদল পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাতেই স্ত্রী রুনা আক্তার সহ ৮ জনকে আটক করে।
পারিবারিক সূত্র জানান,দীর্ঘ সময় প্রবাসে অর্জিত অর্থ তাঁর দ্বিতীয় স্ত্রী রুনা আক্তারের নামে পাঠাতেন।সেই অর্থ দিয়েই স্ত্রী জমি এবং বাড়ি বানান। অতি সম্প্রতি দেশে আসার পর লকডাউনের কারণে বিদেশ যাওয়া হয়নি। তারই মধ্যে স্ত্রীর সাথে পারিবারিক মনোমালিন্য দেখা দেয়। এক পর্যায়ে শুক্রবার ২১মে বাবা, মা, ভাই বোনসহ সবাই মিলে দিন দুপুরে হত্যার উদ্দেশ্যে মঞ্জুর আলমকে নির্মমভাবে মারধর করে।
সূত্র জানান, নিতহ মঞ্জুরের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নওয়া হচ্ছে বলে জানা গেছে।