বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

সাবেক সংসদ সদস্য জহিরুল ইসলামের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

ভয়েস নিউজ ডেস্ক:

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য, কক্সবাজারের প্রবীণ রাজনীতিবিদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহযোদ্ধা এডভোকেট জহিরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।

এডভোকেট জহিরুল ইসলাম আজ বেলা আড়াইটার দিকে চট্টগ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।
তথ্যমন্ত্রী তার শোকবার্তায় প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘এডভোকেট জহিরুল ইসলাম ছিলেন একাধারে সাবেক সংসদ সদস্য, সাবেক গর্ভনর, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সহচর। তার মৃতুতে আমাদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।’
তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সূত্র:বাসস।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION