রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

চোখ ধাঁধানো রূপে ধরা দিলেন প্রিয়াঙ্কা-নিক

সংগৃহিত ছবি

বিনোদন ডেস্ক:

বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড ২০২১-এর মঞ্চে চোখ ধাঁধানো রূপে ধরা দিলেন ‘দেশি গার্ল’খ্যাত প্রিয়াঙ্কা চোপড়া ও তার জীবনসঙ্গী পপ তারকা নিক জোনাস। মাইক্রোসফট থিয়েটারের রেড কার্পেটে গ্ল্যামারের ছটায় মুগ্ধ করেন এই তারকা দম্পতি।

ইতোমধ্যে সামাজিকমাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়েছে প্রিয়াঙ্কা-নিকের পোশাক। প্রিয়াঙ্কা পরেছিলেন ‘ডলস অ্যান্ড গাবানা’-র ২০০৭-এর কালেকশনের লম্বা শিমারি ড্রেস। তার জমকালো পোশাকটির ডিজাইন করেছেন ফেন্ডি।
সোনালি রঙের থাই-হাই স্লিট গাউনে ফের একবার নজর কাড়লেন অভিনেত্রী। সঙ্গে বাড়তি গুরুত্ব পেয়েছে প্রিয়াঙ্কার আইকনিক ‘ডলস অ্যান্ড গাবানা’ কোচারের বেল্ট। এমন ড্রেস এর আগে পরতে দেখা গিয়েছে নাওমি ক্যাম্পবেল ও বেয়ন্সেকে।

প্রিয়াঙ্কা তার সাজে যুক্ত করেছিলেন বুলগেরির গয়না। সঙ্গে স্বামী নিক জোনাসের পরনে ছিলো সবুজ কোট-প্যান্ট। ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।রেড কার্পেটে নিক জোনাসের সঙ্গে যোগ দিয়েছিলেন তার দুই ভাই কেভিন ও জো। অনুষ্ঠানে জোনাস ব্রাদার্স পারফর্ম করেছেন ‘লিভ বিফোর ইউ লাভ মি’-গানে। গত বছর এই অ্যাওয়ার্ডে তিনটি পুরস্কার পেয়েছিল জোনাস ব্রাদার্স। প্রিয়াঙ্কা তাতে লিখেছিলেন, ‘খুবই গর্বিত তোমাদের জন্য’। এবারের বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডে ডিজে খালেদ, মিগোস এবং বিটিএস-রা অংশ নিয়েছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION