শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
মহেশখালী উপজেলার গোরকঘাটা-শাপলাপুর প্রধান সড়কের ছোট মহেশখালীর উত্তর ও দক্ষিনকুলের খালের সংযোগ ব্রীজটি মালবাহী ট্রাকসহ ব্রীজ ভেঙ্গে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ২৪ মে (সোমবার) সকাল ৭টায় ছোট মহেশখালী ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ড সংলগ্ন ব্রীজ । ব্রীজটির নিচে ও আশেপাশে এলাকা থেকে দীর্ঘদিন ধরে কিছু অসাধু বালু ব্যবসায়ী বালু উত্তেলন করার কারণে ব্রীজটি অনেক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এদিকে ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় গোরকঘাটা থেকে শাপলাপুর হয়ে বদরখালী সড়কটি যোগাযোগ সম্পূর্ণ বিছিন্ন হয়ে পড়ে।
ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ বিন আলী জানান, এই ব্রীজের আশেপাশে ছারা থেকে স্থানীয় কিছু চিহ্নিত বালু ব্যবসায়ীরা বালু উত্তেলন করার কারণে ব্রীজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। অবশেষে মালবাহী ট্রাক সহ সকালে ধসে পড়লে সগক যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে।
এদিকে শাপলাপুর ও ছোট মহেশখালীর প্রায় ৪০হাজার মানুষের হাসপাতাল সহ সদরে নানা কাজে যাওয়ার প্রধান সড়ক হওয়ায় দ্রুত বিকল্প চলাচলের ব্যবস্থা করতে কর্তৃপক্ষের কাছে দাবীও জানান।
মহেশখালী উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে জানান, ব্রীজটি নানা প্রাকৃতিক কারণে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল এবং ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ নিষেধ ছিল। অধিক ধারণ ক্ষমতার ট্রাক চলাচলের কারণে ব্রীজটি ভেঙ্গে যায়। সেখানে নতুন ব্রীজ স্থাপনের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। অতিদ্রুত নতুন ব্রীজের কাজ শুরু করা হবে।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান বলেন, জনসাধরণ চলাচলের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে। নতুন ব্রীজ নির্মাণে উদ্ধর্তন কতৃপক্ষকে জানানো হয়েছে।
ভয়েস/জেইউ।