শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক, মহেশখালী
মহেশখালীতে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ জিলানী(২৭)। তার বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলায় নবীনগর উপজেলার বাগউড়া ইউনিয়নের হেমান্তগড় গ্রামের মোঃ হেফাজের ছেলে। রবিবার সাড়ে ৭টার দিকে মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
বিদ্যুৎ কেন্দ্র থেকে একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছেন ব্রাক্ষণবাড়িয়ার বাসিন্দা মোহাম্মদ জিলানী পস্কোর সিভিল ডিপার্টমেন্টে সাধারণ ওয়ার্কার হিসেবে টেকনেশিয়ানের কাজ করতেন। অন্যান্য দিনের মতো আজও ৪-৫ জন শ্রমিক ওভার টাইম এর কাজ করছিলেন। তারা প্রকল্পের জেটি এলাকায় কাজে ব্যস্তছিলেন। মাগরিবের কিছু সময় পরপরই আকষ্মিক বজ্রপাত আঘাতে জিলানী মাটিতে লুটে পড়ে। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে প্রকল্প এলাকায় স্থাপিত হাসপাতালে নিয়ে যায়। এ সময় হাসপাতালে
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতের ঘটনায় অন্য কেউ আহত হয়নি।
মাতারবাড়ীর ইউপি চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ বজ্রপাতে এক শ্রমিক নিহতের সত্যতা নিশ্চিত করেছে।
ভয়েস/জেইউ।