শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক, রামু:
রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের বিকেএসপির সামনে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২৪ মে) রাতে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস এলাকার আশেক আহমদের ছেলে জোবাইদ (২৭) ও আব্দুর রশিদের ছেলে রিদওয়ান (৩০)।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে তুলাতুলি হাইওয়ে পুলিশ ও রামু থানা পুলিশ।
ভয়েস/আআ