বুধবার, ২২ Jul ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পেকুয়ায় ছাত্রলীগ নেতাকে পিটিয়ে টাকা ছিনতাই

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়ায় তৌহিদুল ইসলাম সোহেল(১৮) নামে এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৬মে) উপজেলার রাজাখালী ইউপির সবুজ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ছাত্রলীগ নেতা একই ইউপির বদিউদ্দিন পাড়ার শহর মুল্লুকের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের নেতা।
আহত ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম জানান, ঘটনার দিন তিঁনি পেকুয়া বাজারের ব্যবসা প্রতিষ্ঠানের কাজ শেষ করে সবুজ বাজার স্টেশনে এসে একটি দোকানে বসে গল্প করছিলেন। ওই সময় মৌলভী পাড়া এলাকার মুহাম্মদ আনছারের ছেলে রাসেল, আমিলা পাড়া এলাকার ইসমাঈলের ছেলে রুবেল ও আমিন উল্লাহর ছেলে ছাত্রদল নেতা বাবুলসহ আরো বেশ কয়েকজন তাকে টানাহেছড়া করে দোকান থেকে অপহরণ করে অন্যত্র নিয়ে যায়। একপর্যায়ে বেশ কয়েকদফা তাকে মারধর করে বিকাশ থেকে উত্তোলনকৃতসহ নগদ প্রায় ৫০ হাজার টাকা ও মোবাইলে ছিনিয়ে নেয়। একপর্যায়ে চলে যাওয়ার সময় ছাত্রলীগ করলে প্রাণে হত্যা করবে বলে হুমকি দিয়ে চলে যায়।
এর আগেও ছাত্রলীগের রাজনীতি করতে গিয়ে সংঘবদ্ধ ওই দুর্বৃত্তরা বাড়িতে গিয়ে পর্যন্ত হুমকি দিয়ে আসে। তার নিরাপত্তাহীনতার কথা উপজেলা ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দের অবগত করেন বলেও জানান তিনি।
আহতের পিতা শহর মুল্লুক বলেন, আমাে ছেলেকে অমানবিকভাবে পেঠানো হয়েছে। টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়া হয়েছে। আমি আতংকের মধ্যে আছি তারা আরো বড় ঘটনা ঘটাতে পারে। যার কারণে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করছি।
পেকুয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আমিনুর রশিদ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ছাত্রলীগ নেতার উপর হামলা ও টাকা ছিনতাইয়ের ঘটনাটি পেকুয়া থানা প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে সুষ্ট তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION