শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

খালেদা জিয়া জ্বরে আক্রান্ত, পর্যালোচনায় বসবে মেডিকেল বোর্ড

বেগম খালেদা জিয়া, ফাইল ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

করোনামুক্ত হওয়ার দীর্ঘদিন পর ‘হঠাৎ করেই’ জ্বরে আক্রান্ত হয়েছেন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। হাসপাতালের মেডিকেল বোর্ড বিএনপি চেয়ারপারসনের এই নতুন উপসর্গ কেন দেখা দিল, তা পর্যালোচনায় বৈঠকে বসবে।

আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের বাজেট ভাবনা জানাতে এ সংবাদ সম্মেলন হয়।

বিএনপির মহাসচিব বলেন, ‘তিনি (খালেদা জিয়া) এখন মোটামুটিভাবে ভালো, প্যারামিটারসগুলো ভালো। কিন্তু গতকাল রাত থেকে ওনার জ্বর দেখা দিয়েছে। যেটা চিকিৎসকেরা ইনভেস্টিগেট করছেন, চিকিৎসা দিচ্ছেন।’

মহাসচিব আরও বলেন, ‘হঠাৎ করেই তাঁর এ জ্বর এসেছে। এটা চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে আজকে ওনার মেডিকেল বোর্ড বসবে। তারপর জানা যাবে। গতকাল রাত থেকে জ্বর সারানোর জন্য চিকিৎসা শুরু হয়েছে।’

গত ২৭ এপ্রিল খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ৬ দিন পর ৩ মে তিনি শ্বাসকষ্ট অনুভব করলে তাঁকে জরুরিভাবে করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। এভারকেয়ার হাসপাতালের হৃদ্‌রোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে।

গত ১৪ এপ্রিল গুলশানের বাসা ‘ফিরোজা‘য় করোনাভাইরাসে আক্রান্ত হন। করোনামুক্ত হন ৯ মে।
বিজ্ঞাপন

দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার গত বছরের ২৫ মার্চ মানবিক বিবেচনায় শর্তসাপেক্ষে তাঁকে সাময়িক মুক্তি দেয়। তখন থেকে তিনি গুলশানে ভাড়া বাসা ফিরোজায় একরকম কোয়ারেন্টিনের মধ্যে ছিলেন। তার সঙ্গে বাইরের কারও যোগাযোগ ছিল সীমিত। সূত্র:প্রথম আলো।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION