শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ভূমি অধিগ্রহণে দালাল ছাড়া নিজের আবেদন নিজেই জমা দিন:জেলা প্রশাসক

মাতারবাড়িতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ করছেন জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ। ছবি ফেসবুক, ডিসি, কক্সবাজার, ফেইজ থেকে।

আবুল বশর পারভেজ,মহেশখালী:

ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ৩২ টি চেক বিতরণ

জেলা প্রশাসন মহেশখালীর মাতারবাড়িতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ করেছে।

প্রধানমন্ত্রীর ঘোষনা ও নির্বাচনী ইশতেহারে উল্লিখিত দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা নীতি মাঠ পর্যায়ে বাস্তবায়নের অংশ হিসাবে ২৯ মে মহেশখালি উপজেলার মাতারবাড়ি এলাকায় ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত মালিকদের মাঝে ক্ষতিপূরনের চেক বিতরণ করেন। জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তাদের উপস্থিতিতে ক্ষতিগ্রস্তদের মাঝে এক কোটি পনের লক্ষ টাকার ৩২ টি চেক হস্তান্তর করেন।
চেক বিতরণের পূর্বে জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, ভূমি মালিকদের কোন প্রকার দালাল বা মধ্যস্বত্বভোগির শরণাপন্ন না হয়ে নিজেদেরকেই ভূমি অধিগ্রহণ শাখায় আবেদন জমা ও শুনানীতে অংশ নেয়ার আহবান জানান। এ প্রসঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ে সেবা পেতে কোন হয়রানি বা দুর্নীতির শিকার হলে তিনি জনগণকে সরাসরি তার সাথে যোগাযোগের পরামর্শ দেন।

পরে, মহেশখালী উপজেলাস্থ মাতারবাড়িতে ঘূর্ণিঝড় ইয়াসের ফলে সংঘটিত ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন। দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION