রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৪

করোনাভাইরাস প্রতীকী ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৫৮৩ জনে।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৪৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৯৮ হাজার ৮৩০ জন।

রোববার (৩০ মে) স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

২৯ মে সকাল ৮টা থেকে ৩০ মে সকাল ৮টা পর্যন্ত সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৩৯৭ জন করোনা রোগী। এ নিয়ে মোট ৭ লাখ ৩৮ হাজার ৮০৫ জন বাংলাদেশি করোনামুক্ত হয়েছেন।

এর আগে গত ২৯ মে ৩৮ জন, ২৮ মে ৩১ জন এবং ২৭ মে ২২ জন করোনায় মারা গেছেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION