শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

কক্সবাজারে বিমান ফ্লাইট শুরু হচ্ছে মঙ্গলবার

ভয়েস নিউজ ডেস্ক:

প্রায় দু’মাস বন্ধ থাকার পর কক্সবাজারে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। মঙ্গলবার (১ জুন) থেকে এয়ারলাইন্সগুলো কক্সবাজারে ফ্লাইট শুরু করতে যাচ্ছে। বেবিচক সব ধরনের স্বাস্থ্য সতর্কতা মেনে ফ্লাইট পরিচালনার নির্দেশ দিয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, ১ জুন থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে কক্সবাজার রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে। প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার রুটে দুইটি করে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। ঢাকা থেকে সকাল ৯টা ৩০ মিনিট ও দুপুর ৩টা ৩০ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে এবং কক্সবাজার থেকে সকাল ১১টা ০৫ মিনিট ও বিকাল ৫টা ০৫ মিনিটে ঢাকার উদ্দেশে ফ্লাইট উড্ডয়ন করবে। ঢাকা থেকে কক্সবাজারের ন্যূনতম ভাড়া সব ধরনের ট্যাক্স ও চার্জসহ ওয়ান ওয়ের জন্য মোট ৪ হাজার ২৯৯ টাকা এবং রিটার্ন ভাড়া ৮ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

নভোএয়ার জানিয়েছে, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলাবার থেকে কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে। ঢাকা থেকে সকাল সাড়ে ৯টা ও বেলা ৩টা এবং কক্সবাজার থেকে সকাল ১১টা ০৫ মিনিটে ও বিকাল ৪টা ৩৫ মিনিটে প্রতিদিন দুইটি করে ফ্লাইট পরিচালনা করবে তারা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION