শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফে পুলিশি অভিযানে আলোচিত গিয়াস বাহিনীর সেকেন্ড ইন কমান্ড গ্রেফতার

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফ মডেল থানার পুলিশ রঙ্গিখালী খেলার মাঠে অভিযান চালিয়ে হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩১মে) ভোরে তাকে গ্রেফতার করা হয়।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, টেকনাফ মডেল থানা পুলিশের এসআই রাফীর নেতৃত্বে একটি চৌকষ টিম অভিযান পরিচালনা করে হত্যা মামলা নং-৬০,২০/০৯/২০২০ইং সালের পলাতক আসামি উপজেলার হ্নীলা রঙ্গিখালী এলাকার  আবুল মঞ্জুরের ছেলে রঙ্গিখালীর আলোচিত ত্রাস গিয়াস বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আব্দুর রহিমকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়,রঙ্গিখালীর আলোচিত ত্রাস গিয়াস বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আব্দুর রহিমেরর বিরুদ্ধে হত্যা,অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION