বুধবার, ২২ Jul ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

এইসময়ে স্যানিটাইজার ব্যবহারে রুক্ষ হাতের যত্ন

জীবনযাপান ডেস্ক:
করোনা সংক্রমণ রোধে বার বার স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত জীবাণুমুক্ত করতে হচ্ছে। প্রতিদিন কতবার যে হাত স্যানিটাইজ করতে হচ্ছে তা গুণে রাখাও কষ্টকর। তবে হাতের দিকে তাকালে ঠিক বোঝা যাচ্ছে এর প্রভাব। স্বাভাবিক পরিস্থিতির তুলনায় বেশ রুক্ষ ও শুষ্ক হয়ে উঠেছে হাতগুলো। হারিয়ে যাচ্ছে কোমলতা। এই রুক্ষভাব কাটাতে হাত ধোয়ার বিকল্প খুজতে হবে বা হাত ধোয়ার সঙ্গে যত্নও বাড়িয়ে দিতে হবে। এই পরিস্থিতিতে কী কী করা যেতে পারে তাই জানালেন বিশেষজ্ঞরা।

  • প্রথমেই খুব প্রয়োজন না হলে বাইরে বের হবেন না। কাজের খাতিরে বাইরে বের হতে হলে হাতে গ্লাভস ব্যবহার করতে পারেন। এতে স্যানিটাইজার বা সাবান ব্যবহার কম হবে।
  • লিক্যুইড সাবান বা একটু ক্রিম বেসড সাবান ব্যবহার করুন। এতে ক্ষার উপাদান কম থাকে। তাই ক্ষতি কম হয়। হাতও তুলনামূলকভাবে ভালো থাকে।
  • হাত ধোয়ার পর ক্রিম ব্যবহার করুন। ক্রিম হাতের কাছেই রাখবেন। হাত ধোওয়ার পর ক্রিম লাগিয়ে নিন। তবে গরমকালে খুব বেশি ক্রিম লাগাবেন না। অল্প পরিমানে ব্যবহার করুন।
  • ক্রিম না থাকলে হাতে তেল লাগান। সামান্য তেল নিয়ে দুই হাতে মাখিয়ে নিন। সুগন্ধী তেল ব্যবহার করতে পারেন। এতে হাত ভালো থাকবে। সুগন্ধীও ছড়াবে।
  • আপনার হাতকে ময়েশ্চারাইজ রাখতে সানস্ক্রিন ব্যবহার করতে পারেন।
  • ভালো গ্লিসারিনভিত্তিক ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
  • ভালো মানের স্যানিটাইজার ব্যবহার করুন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION