শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রোহিঙ্গা মাঝির বসতঘরে পাওয়া গেছে ৫ লাখ ইয়াবা

ভয়েস প্রতিবেদক:
রোহিঙ্গা অধ্যুষিত উখিয়ার বালুখালীতে সাবেক এক রোহিঙ্গা মাঝির বসতঘর থেকে সাড়ে ৫ লাখ ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

এসময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে গুরা মিয়া (৪৫) নামে শিবিরের  এক সাবেক মাঝিকে আটক করা হয়।

সোমবার (৩১ মে) রাত পৌনে ২টার দিকে বালুখালী রোহিঙ্গা শিবিরের ৯নং ক্যাম্পের জি-ব্লক এই অভিযান চালানো হয়।

আটক শুরা মিয়া বালুখালী রোহিঙ্গা শিবিরের ৯নং ক্যাম্পের জি-ব্লক মৃত নুর আহমদের ছেলে। সে ওই ক্যাম্পের সাবেক হেড মাঝি।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ র‌্যাব-১৫ উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান।

তিনি বলেন, সোমবার রাতে গোপন সংবাদ পায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর ক্যাম্পের গুরা মিয়া মাঝির বসতঘরে ইয়াবার একটি বড় চালান মজুদ রয়েছে।

পরে ঐ বাড়িতে অভিযান চালায় র‌্যাব-১৫ এর সদস্যরা। অভিযানের এক পর্যায়ে ঘরের ভেতর অভিনব কৌশলে রক্ষিত ৫ লাখ ৫০ হাজার পিস উদ্ধার করা হয়। এই ইয়াবা কারবারে জড়িত থাকার অভিযোগে গুরা মিয়া আটক করা হয়।সে ওই ক্যাম্পের সাবেক হেড মাঝি ছিলেন।

আটক গুরা মিয়ার বিরুদ্ধে পরবর্তী আইনিগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION