মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

কসাই সিনেমা মুক্তিতে আপত্তি

বিনোদন ডেস্ক:

নির্মাতা অনন্য মামুনের সর্বশেষ সিনেমা ‘কসাই’। সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দিলে কিছু দৃশ্য ও সংলাপে আপত্তি জানানো হয়। গত ১৬ মার্চ সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখে সেগুলো সংশোধনের কথা বলেন।

এদিকে আপত্তির মুখে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে না পারলেও মামুন গত ঈদুল ফিতরে সিনেমাটি ওটিটি প্লাটফর্মে মুক্তি দেন। যে কারণে সিনেমাটি দর্শকদের কাছে আর নতুন নয়। তারপরও সিনেমাটি সংশোধন করে পুনরায় সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সূত্র জানায়, ‘কসাই’ পর্যবেক্ষণে রাখা হয়েছে। যদিও এর প্রদর্শনের তারিখ এখনও ঠিক হয়নি। তবে আগামী সপ্তাহে সিনেমাটি দেখবে সেন্সর বোর্ড।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘কসাই’। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— রাশেদ অপু, নিরব, নওশাবা, এলিনা শাম্মী, প্রিয়মনি, এল আর খান সীমান্ত, শাহীন মৃধাসহ অনেকে।

এই সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় নবাগত প্রিয়মনির।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION