মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

সংসার জীবনের গল্প বলবেন মিথিলা

বিনোদন ডেস্ক:

রাফিয়াথ রশীদ মিথিলা। চলচ্চিত্রের পাশাপাশি নাটক-টেলিফিল্মেও কাজ করছেন তিনি। ঈদুল আজহা উপলক্ষে একটি একক নাটকে দেখা যাবে তাকে। পেশা ও সংসার জীবনের টানাপড়েনের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘বিয়িং ওম‌্যান’ নাটকের কাহিনি। মুনতাহা বৃত্তা রচিত এ নাটক পরিচালনা করেছেন হাসান রেজাউল।

এ নির্মাতা বলেন, ‘গল্পটা ক্লাসিক্যাল। যা মধ্যবিত্ত সংসারে প্রায়ই দেখা যায়। একজন নারী সংসার ও পেশার চাহিদা কীভাবে পূরণ করে চলেন—তাই উঠে আসবে। মিথিলাকে সেই নারীর চরিত্রে দেখা যাবে।’

এ নাটকের গল্পে মিথিলা একজন কর্মজীবী নারী। তার সংসার আলো করে আসবে সন্তানও। শেষ পর্যন্ত একজন নারীর মানুষ হয়ে ওঠার গল্প দেখতে পাবেন দর্শকরা। এতে মিথিলার স্বামীর চরিত্রে দেখা যাবে ইরফান সাজ্জাদকে।

গত সপ্তাহে নগরীর উত্তরায় নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। ঈদুল আজহায় আরটিভিতে প্রচার হবে নাটকটি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION