মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

‘তোমার মতো বেড়ে ওঠো।’

 

বিনোদন ডেস্ক:

টলিউড অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেস দলের সাংসদ নুসরাত জাহান। টলিপাড়ায় জোর গুঞ্জন— মা হতে চলেছেন এই অভিনেত্রী। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানান তিনি।

তবে এই গুঞ্জনের মাঝেই ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছেন নুসরাত। এতে একটি ফুলের ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে ছবির পাশে ইংরেজিতে একটি বাক্য লেখা, যার অর্থ, ‘তোমার মতো বেড়ে ওঠো।’

নুসরাতের এই পোস্ট তার মা হওয়ার গুঞ্জনটি আরো উসকে দিয়েছে। নেটিজেনদের ধারণা, অনাগত সন্তানকে উদ্দেশ্য করেই পোস্টটি করেছেন এই অভিনেত্রী।

ধর্মীয় ভেদাভেদ ভুলে বেশ ঘটা করেই ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেন নুসরাত। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অ্যাকাউন্ট ঘাটলেই চোখে পড়ত দু’জনের রোমান্টিক ছবি। কিন্তু হঠাৎ করেই তাদের সম্পর্কে চিড় ধরে। এরপর অভিনেতা যশের সঙ্গে নুসরাতের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এই বিষয়টি নিয়েও এখনো ধোঁয়াশা রয়েই গেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION