শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধ্বসে নারীসহ দুই জন নিহত

রোহিঙ্গা বস্তি

বিশেষ প্রতিবেদক:

উখিয়া ও টেকনাফের দুটি রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধ্বসের ঘটনায় নারীসহ দুই জন নিহত হয়েছে। আজ সকালে উখিয়ার বালুখালী ময়নার ঘোনা ও দুপুরে টেকনাফের চাকমারকুল ক্যাম্পে নিহতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলো উখিয়ার বালূখালী ময়নার ঘোনা (ক্যাম্প-১২) ক্যাম্পের (জে-এ-৭ ব্লকের) মৃত অছিউর রহমানের ছেলে রহিম উল্লাহ (৩৫) ও টেকনাফের চাকমারকুল (ক্যাম্প ২১) ক্যাম্পের এ-২ ব্লকের শাকের উল্লাহর স্ত্রী নুর হাসিনা(২০)।

ময়নার ঘোনা রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বরত আমর্ড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক পুলিশ সুপার মো. শিহাব কায়সার জানান, সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পের এইচ ব্লকে মাঠি কাটার সময় পাহাড় ধ্বসে রহিম উল্লাহর মৃত্যু হয়। খবর পেয়ে আমর্ড পুলিশ সদস্যরা তার মরদেহ উদ্ধার করে ক্যাম্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

অপরদিকে দুপুর দুই টার দিকে ক্যাম্প নং-২১ (চাকমারকুল), ক্যাম্পের এ-২ ব্লকের শাকের উল্লাহর স্ত্রী নুর হাসিনা(২০) বসত ঘর সংলগ্ন পাহাড় প্রচন্ড বৃষ্টিতে হঠাৎ ধ্বসে পড়ে। এতে নারী শরণার্থী নুর হাসিনা মাটিতে চাপা পড়ে যায়। উক্ত ঘটনার সংবাদ পেয়ে ক্যাম্প অভ্যন্তরে টহলরত এপিবিএন অফিসার ও ফোর্স এবং আশে পাশের লোকজন তাৎক্ষনিক উদ্ধার কাজ শুরু করে এবং দ্রুত তাকে উদ্ধার করে ক্যাম্পের ‘‘Save The Children‘‘ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামসু দ্দৌজা দুই জন রোহিঙ্গা নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, রোহিঙ্গা ক্যাম্প গুলোতে পাহাড় ধ্বসের মতো দূযোগ মোবাবেলায় নানা পদক্ষেপ নেয়া হয়েছে। তারপরও কিভাবে পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION