শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পেকুয়ায় লবণ রাখার গর্তে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

মোঃ ফারুক, পেকুয়া
পেকুয়ায় লবণ রাখার গর্তে পড়ে মোঃ শামিম নামে ৫ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৫জুন) ৩.৪৫ মিনিটের দিকে রাজাখালী ইউপির মৌলভী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশু একই এলাকার মোঃ রানার ছেলে। তিনি ঢাকার একটি ক্যাম্পে আনসার সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন।
প্রত্যক্ষদর্শীর বয়ানে মারা যাওয়ার শিশুর চাচা মোঃ বেলাল উদ্দিন বলেন, বাড়ি সংলগ্ন লবণ চাষের জমি রয়েছে। ওখানে লবণ রাখার জন্য গর্ত করা হয়েছিল। বৃষ্টির কারণে ওই গর্ত গুলোতে পানি ভর্তি হয়ে আছে। চাচাতো ভাইয়ের ছেলে শামিম পরিবারের সবার অগোচরে খেলতে খেলতে গিয়ে গর্তে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে মৃত অবস্থায় গর্তে পাওয়া যায়।
এ বিষয়ে রাজাখালী ইউপি চেয়ারম্যান ছৈয়দ নুর বলেন, মর্মান্তিক ঘটনা। তার পিতা এখনো ঢাকায় চাকরিতে রয়েছে। পিতার সাথে কথা বলে দাফনের ব্যবস্থা করা হবে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION