রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

মিয়ানমারে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১০ গ্রামবাসি নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারে এইয়ারওয়াদি নদী এলাকায় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে। সেনাবাহিনী অস্ত্র উদ্ধারের নামে অভিযান চালালে গ্রামবাসী তীরধনুক ও গুলতি নিয়ে প্রতিরোধ শুরু করলে সংঘর্ষ শুরু হয়। প্রায় দুই মাসের মধ্যে এটাই দেশটিতে একদিনে সবচেয়ে বেশি প্রাণঘাতী ঘটনা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত ১ ফেব্রুয়ারি অং সান সু চির নির্বাচিত সরকার উৎখাত করে সেনাবাহিনী ক্ষমতা দখল করে নেওয়ার পর থেকেই উত্তপ্ত হয়ে আছে মিয়ানমার। বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে নিহত হয়েছে অন্তত ৮৪৫ জন। সম্প্রতি রাজপথে বিক্ষোভ শিথিল হয়ে আসলেও সশস্ত্র প্রতিরোধ বাড়ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে মিয়ানমার।

শনিবার ভোরে মিয়ানমারের মূল শহর ইয়াঙ্গুন থেকে প্রায় দেড়শ’ কিলোমিটার দূরে হ্লাসোয়ে গ্রামে সেনাবাহিনী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। স্থানীয় চারটি সংবাদমাধ্যম ও একজন স্থানীয় বাসিন্দার বরাতে সংঘর্ষের খবর দিয়েছে রয়টার্স। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, গ্রামবাসীর কাছে শুধু গুলতি আর তীর-ধনুক ছিলো, সেই কারণে তারাই বেশি হতাহত হয়েছেন।

খিট থিট মিডিয়া এবং ডেল্টা নিউজ এজেন্সি জানিয়েছে, সংঘর্ষে অন্তত ২০ জন বেসামরিক নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। সংবাদমাধ্যমগুলো বলছে, সেনাবাহিনী অস্ত্র উদ্ধারের নামে অভিযান শুরু করলে প্রতিরোধ করে গ্রামবাসী।

মিয়ানমারে ধান উৎপাদনের জন্য বিখ্যাত এইয়ারওয়াদি নদী এলাকা। এই অঞ্চলে নৃতাত্তিক জনগোষ্ঠীর মানুষেরাই সংখ্যাগরিষ্ঠ। এছাড়া কারেন সংখ্যালঘুদেরও বসবাস রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION