বুধবার, ২২ Jul ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

শরীরে আপেলের বীজ কতটা বিষাক্ত?

লাইফস্টাইল ডেস্ক:

কথায় বলে, ‘এন আপেল এ ডে, কিপস দি ডক্টর অ্যাওয়ে।’ অর্থাৎ প্রতিদিন একটি আপেল খেয়ে চিকিৎসককে দূরে রাখুন।

আপেল এমনই পুুষ্টিগুণ ও রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন একটি ফল। তবে আপেলকে দারুণ উপকারী মনে করা হলেও, এর বীজ বিষাক্ত বলেই মনে করা হয়। আপেলের বীজ আসলেই কতটা বিষাক্ত চলুন জেনে নেওয়া যাক।

আপেলের বীজে খুব অল্প পরিমাণে সায়ানাইড থাকে, যা মারাত্মক বিষ হিসেবে পরিচিত। কিন্তু বীজে শক্ত আবরণ থাকায় এই বিষ থেকে শরীর রক্ষা পায়। সুতরাং আপেলের বীজ গিলে ফেললে হজম না হওয়ার কারণে খুব একটা ভয়ের কারণ থাকে না। কিন্তু আপেলের বীজে কামড়ে বা চিবিয়ে খেলে বীজের ভেতরে থাকা রাসায়নিক ক্ষতির কারণ হতে পারে। তবে একটি আপেলের মধ্যে টক্সিনের ডোজ এত কম যে আপনার শরীর সহজেই তা ডিটক্সিফাই করতে পারে।

কী পরিমাণ আপেল বীজ প্রাণঘাতী হতে পারে?

প্রতি কিলোগ্রাম শরীরের ওজন অনুযায়ী প্রায় ১ মিলিগ্রাম সায়ানাইড মারাত্মক ক্রিয়া করে। আপেলের একটি বীজে গড়ে ০.৪৯ মিলিগ্রাম সায়ানোজেনিক যৌগ থাকে। প্রতিটি আপেলে একই পরিমাণ বীজ থাকে না, ৮টি বীজযুক্ত একটি আপেলে প্রায় ৩.৯২ মিলিগ্রাম সায়ানাইড থাকে। সেই হিসাবে ৭০ কেজি ওজনের কোনো ব্যক্তি কমপক্ষে ১৪৩টি বীজ চিবিয়ে খেলে, সেটা হবে তার জন্য নিশ্চিত মৃত্যুর কারণ। এ জন্য লাগবে প্রায় ১৮টি আপেল।

তবে শিশুরা একসঙ্গে চার-পাঁচটি আপেলের বীজ চিবিয়ে খেলে পরিণতি হতে পারে মারাত্মক। শিশুদের ওজন কম থাকায় সায়ানাইডের বিষে মৃত্যু পর্যন্ত হতে পারে। যে কারণে বীজ ফেলে তবেই শিশুদের আপেল খেতে দেওয়া উচিত। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION