শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

এডঃ ছালামতুল্লাহ‘র মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

এডঃ ছালামতুল্লাহ, ফাইল ছবি।

সংবাদ বিজ্ঞপ্তি:

কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকা নিবাসী, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, এডভোকেট ছালামতুল্লাহ (১) গতকাল ৬ জুন রোববার, রাত ৮.১০ মিনিটের সময় চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। (ইন্নানিলিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বৎসর। তিনি স্ত্রী, ৩ পুত্র, ১ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

আজ সোমবার বাদ যোহর কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, এডভোকেট ছালামতুল্লাহ (১) এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি জনাব এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক জনাব এডভোকেট জিয়া উদ্দিন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ভয়েস/জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION