শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাকারবারি আটক

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৫৪৬০ (পাঁচ হাজার চারশত ষাট) পিস ইয়াবাসহ এক কারবারিকে আটক করেছে।

ওই সময় মাদক বিক্রির নগদ ৫,৬৬,৬০০/( পাঁচ লক্ষ ছিষট্টি হাজার ছয়শত) টাকা এবং মাদক কারবারে ব্যবহৃত একটি স্মার্ট মোবাইলসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।

সুত্র জানান,৭ জুন সকাল সাড়ে ছয়টার সময় কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে রামু থানাধীন খুরুলিয়া,কলবাজার এলাকা হতে গ্রেফতারকৃত আসামী জসিম উদ্দিন (৩৮), পিতা- মৃত কবির আহাম্মদ, সাং- দক্ষিন চাকমারকুল, (১ নং ওয়ার্ড), থানা- রামু, জেলা- কক্সবাজার এর হেফাজত হতে ৫৪৬০ (পাঁচ হাজার চারশত ষাট) পিস ইয়াবা (মাদক) ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৫,৬৬,৬০০/- (পাঁচ লক্ষ ছিষট্টি হাজার ছয়শত) টাকা সহ মাদক কারবারে ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

উল্লেখ্য যে, উক্ত আসামীর বিরুদ্ধে খুন, নারী নির্যাতন, মারামারি ও মাদক মামলা সহ বেশ্ কয়েকটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION