শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত

করোনা:দেশে মৃত্যু ৪৪

করোনা, ফাইল ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৪ জন। আর ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৩২২ জন। মঙ্গলবার (৮ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১২ হাজার ৯১৩ জন। মোট শনাক্তের সংখ্যা ৮ লাখ ১৫ হাজার ২৮২ জন। আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৫ হাজার ৩০২ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯ হাজার ৫৫৬টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ১৬৫টি। এখন পর্যন্ত ৬০ লাখ ৮৬ হাজার ২০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, টেস্টের বিপরীতে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২.১২ শতাংশ। আর এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪০ শতাংশ। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯২ দশমিক ৬৪ শতাংশ। মারা গেছেন ১ দশমিক ৫৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ২৭ জন পুরুষ এবং নারী ১৭ জন। এখন পর্যন্ত পুরুষ ৯ হাজার ৩০২ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৬১১ জন। গত ২৪ ঘণ্টার যারা মারা গেছেন তাদের মধ্যে ২৬ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছর বয়সী ১০ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৩ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৪ জন এবং ১১ থেকে ২০ বছর বয়সী ১ জন মারা গেছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে মারা গেছেন ১১ জন, চট্টগ্রামে ৭ জন, রাজশাহীতে ১১ জন, খুলনায় ৬ জন, সিলেটে ২ জন, রংপুরে ৫ জন এবং ময়মনসিংহে ২ জন। ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩৭ জন, বেসরকারি হাসপাতালে ৩ জন এবং বাসায় ৪ জন। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION