মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
বিনোদন ডেস্ক:
ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি লিখেছেন পরীমণি, যেখানে তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টার বিচার চেয়েছেন তিনি ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনেছেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। রবিবার (১৩ জুন) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি এই অভিযোগ আনেন। পোস্টে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি লিখেছেন তিনি, যেখানে তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টার বিচার চেয়েছেন পরীমণি। তবে পোস্টে নির্দিষ্ট কারও নাম বা পরিচয় উল্লেখ করা হয়নি।
পাঠকদের জন্য পরীমণির ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
বরাবর,
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আমি পরীমণি।এই দেশের একজন বাধ্যগত নাগরিক।আমার পেশা চলচ্চিত্র।
আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি।
আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে।
আমি এর বিচার চাই।
এই বিচার কই চাইবো আমি? কোথায় চাইবো? কে করবে সঠিক বিচার ? আমি খুঁজে পাইনি গত চার দিন ধরে। থানা থেকে শুরু করে আমাদের চলচ্চিত্রবন্ধু বেনজির আহমেদ আইজিপি
স্যার! আমি কাউকে পাইনা মা।
যাদেরকে পেয়েছি সবাই শুধু ঘটনা বিস্তারিত জেনে, দেখছি বলে চুপ হয়ে যায়!
আমি মেয়ে, আমি নায়িকা, তার আগে আমি মানুষ। আমি চুপ করে থাকতে পারি না। আজ আমার সাথে যা হয়েছে তা যদি আমি কেবল মেয়ে বলে, লোকে কী বলবে এই গিলানো বাক্য মেনে নিয়ে চুপ হয়ে যাই, তাহলে অনেকের মতো (যাদের অনেক নাম এক্ষুণি মনে পরে গেল) তাদের মতো আমিও কেবল তাদের দল ভারী করতে চলেছি হয়তো।
আফসোস ছাড়া কারোর কি করবার থাকবে তখন!
আমি তাদের মতো চুপ কি করে থাকতে পারি মা?
আমি তো আপনাকে দেখিনি চুপ থেকে কোন অন্যায় মেনে নিতে!
আমার মা যখন মারা যান তখন আমার বয়স আড়াই বছর। এতদিনে কখনো আমার এক মুহুর্ত মাকে খুব দরকার এখন,
মনে হয়নি এটা। আজ মনে হচ্ছে , ভীষণ রকম মনে হচ্ছে মাকে দরকার ,একটু শক্ত করে জড়িয়ে ধরার জন্য দরকার।
আমার আপনাকে দরকার মা। আমার এখন বেঁচে থাকার জন্য আপনাকে দরকার মা।
মা আমি বাচঁতে চাই।
আমাকে বাঁচিয়ে নাও মা।
ভয়েস/আআ