শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক, উখিয়া:
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৩ লক্ষ ২৩ হাজার ৩ শত পিচ এমফিটামিন জাতীয় ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। এসময় স্বর্ণালঙ্কার ও বিপুল পরিমান টাকা জব্দ করা হয়। এসব কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে নারীসহ তিনজন কে আটক করা হয়।
সোমবার (১৪ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উখিয়ার বালুখালী পানবাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা নারী আনোয়ারা বেগমের বাড়িতে এ অভিযান পরিচালনা করেন। এ সময় মহিলা সহ ৩ জন কে আটক করে। এপিবিএন পুলিশের অধিনায়ক ( পুলিশ সুপার) নাঈমুল হক অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, বসত বাড়ির ভিতরে সু কৌশলে সুরঙ্গ তৈরী করে মাদক জাতীয় দ্রব্য, স্বর্ণাংকার ও টাকা লুকিয়ে রাখছিল। অভিযানে উদ্ধারের মধ্যে রয়েছে ৩,২৩,৩৭৫(তিনলক্ষ তেইশ হাজার তিনশত পচাত্তর) পিস এমফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট, ২,৫৮,৫২০(দুইলক্ষ আটান্ন হাজার পাচশত বিশ) বাংলাদেশী টাকা, ১২৩৫ মিয়ানমার মূদ্রা(কিয়াট) এবং আনুমানিক ১৮ ভরি স্বর্ণালংকার। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে রোহিঙ্গা ছিদ্দিক আহমদের স্ত্রী আনোয়ারা বেগম (২৭)কেফায়েত উল্লাহ ছেলে ওবায়দুল্লাহ(২৯) ও মাহবুবুর রহমান ছেলে মো: ইয়াহিয়া (১৯), কে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে উখিয়া থানা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে ।
ভয়েস/জেইউ।