শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মহেশখালীর মহিলা ফুটবলার রাজু বাফুফের ট্রেনিং এ ডাক পেয়েছেন

আমিনুল হক, মহেশখালী:

মহেশখালীর গর্বের সন্তান কক্সবাজার জেলার কৃতি মহিলা ফুটবল খেলোয়াড় রাজিয়া আকতার রাজু। সে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর মাস ব্যাপী ট্রেনিং এ ডাক পেয়েছেন।

জেএফএ অনুর্ধ্ব ১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২১ কক্সবাজার আঞ্চলিক পর্বের খেলা শেষে কক্সবাজার থেকে রাজিয়া আকতার রাজুকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ট্রেনিং এর জন্য ডেকেছেন। এব্যাপারে রাজিয়া আকতার রাজুকে ছাড়পত্র প্রদান সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ও মহিলা ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহাফুজা আক্তার কিরন স্বাক্ষরিত একটি চিঠি পাঠিয়েছেন কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি বরাবরে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION